Tuesday, June 24, 2025

উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ (Mission-Vision)


ঐক্য ও ভ্রাতৃত্ব:
খাতামধুপুর ইউনিয়নের সকল উলামা ও ত্বলাবাদের মধ্যে দ্বীনি ঐক্য, সহমর্মিতা ও সহযোগিতা সুদৃঢ় করা।


শিক্ষা ও বিকাশ:
পিছিয়ে পড়া ত্বলাবাদের শিক্ষাগত মানোন্নয়ন ও তাদের আত্মপ্রত্যয় জাগানো।
মেধাবী গরিব ত্বলাবাদের জন্য বৃত্তি, আর্থিক সহায়তা ও শিক্ষায় উৎসাহ প্রদান।
ত্বলাবা ও উলামাদের ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও দাওয়াতি কাজে উদ্বুদ্ধ করা।


উলামা কল্যাণ:
উলামাদের খেদমতের (চাকরি/দাওয়াতি পদে) ব্যবস্থা ও সুসংগঠিত চাকরির সুযোগ তৈরি করা।
উলামা সমাজের সম্মান ও মর্যাদা রক্ষা করা।


দ্বীন রক্ষা ও সমাজ সংস্কার:
ইউনিয়নের সকল বিদআত, শিরক, রুসুমত ও কুসংস্কারের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি।


মানবিক সহায়তা:
এলাকার গরিব, অসহায়, এতিম ও দুঃস্থ মানুষের জন্য ত্রাণ, আর্থিক সাহায্য ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা।
প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের সহায়তায় বিশেষ কার্যক্রম হাতে নেয়া।

পরিষদ পরিচিতি

খাতামধুপুর উলামা-ত্বলাবা কল্যাণ পরিষদ” -এটি একটি অরাজনৈতিক পরিষদ।

খাতামধুপুর ইউনিয়নের সকল উলামা, ত্বলাবা ও দ্বীনপ্রাণ মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে ইসলামি সমাজ বিনির্মাণের লক্ষ্যে এই পরিষদ গঠিত।

উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ (Mission-Vision)

ঐক্য ও ভ্রাতৃত্ব: খাতামধুপুর ইউনিয়নের সকল উলামা ও ত্বলাবাদের মধ্যে দ্বীনি ঐক্য, সহমর্মিতা ও সহযোগিতা সুদৃঢ় করা। শিক্ষা ও বিকাশ: পিছিয়ে প...